শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৭

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে প্রেমের ফাঁদে ফেলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক ইব্রাহিম খলিল (২২) ও মনির (২১) নামে দুজনকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ।

গ্রেফতার হওয়া ধর্ষক ইব্রাহীম খলিল উপজেলার লক্ষীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও ধর্ষকের সহযোগি মনির একই গ্রামের শহীদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুকসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে লক্ষীপুর গ্রামের ইব্রাহীমের কিছুদিন পূর্বে সর্ম্পক গড়ে উঠে। এক পর্যায়ে বখাটে ইব্রাহিম বিভিন্ন কৌশলে ফুসলিয়ে ওই মেয়েকে মুরাদনগর শিল্প ও বানিজ্য মেলায় ঘুরতে আসে। সেখানে ইব্রাহিম তার মোবাইল ফোনে বিভিন্নভাবে দুজনের অন্তরঙ্গ ছবি ধারণ করে। পরে ইব্রাহিম তার মোবাইল ফোনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করে দিবে বলে তার প্রেমিকাকে জানায়।

গত ৭ই ফেব্রুয়ারী বখাটে ইব্রাহিম মুকসাইর গ্রামে তার প্রেমিকার বাড়িতে গিয়ে অন্তরঙ্গ ছবিগুলো ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। ইব্রাহিম ধর্ষণের সময় আরো কিছু ছবি তুলে নেয়। দুদিন পর ইব্রাহিমের সহযোগি শিপন মেয়ের মাকে সে ছবিগুলো দেখিয়ে চাদাঁ দাবি করে। টাকা না দিলে তার মেয়ের বিবস্ত্র ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেবে বলে হুমকি দেয়। এ ঘটনায় মেয়েটির চাচাতো ভাই খাইরুল আলম বাদি হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার গভীর রাতে মুরাদনগর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো: হাবিবুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রাম থেকে ধর্ষক ইব্রাহিম ও সহযোগি মনিরকে গ্রেফতার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ধর্ষককে গ্রেফতার করে মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি