শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সম্মিলিত পেশাজীবি পরিষদের দাবী।। অন্য কোন নামে নয়, কুমিল্লার নামে বিভাগ চাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
সম্মিলিত পেশাজীবি পরিষদের উদ্যোগে ”অন্য কোন নামে নয়, কুমিল্লা নামে বিভাগ চাই” দাবীতে শনিবার বিকেল ৪ টায় কান্দিরপাড়স্থ কুমিল্লা টাউন হলে’র সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক ও বিএমএ’র সাবেক সভাপতি ডা: গোলাম মহিউদ্দিন দীপু’র সভাপতিত্বে ও এডভোকেট রেজাউল করিম মিঠু সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব সাংবাদিক রমিজ খান, কুমিল্লা জেলা কলেজ শিক্ষক সমিতি’র যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান দোলন, যুগ্ম আহবায়ক অধ্যাপক নেছার আহমেদ রাজু, কুমিল্লা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা: সফিকুর রহমান, দপ্তর সম্পাদক ডা: আবু তাহের মুহিত, জিয়া পরিষদের সহ সভাপতি ডা: নজরুল ইসলাম শাহীন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগাঠনিক সম্পাদক ইমতিয়াজ আমেদ জিতু, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলম শফি, মানবিক সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক শাহীন মীর্জা, সাধারন সম্পাদক সাংবাদিক মনিরুল হক, সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, সাংবাদিক আলাউদ্দিন ও মুক্তিযোদ্ধা নান্নু চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপমহাদেশের প্রাচীন শহর এই কুমিল্লা রাজনৈতিক, ভৌগোলিক, অর্থনৈতিক, শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক উভয়ক্ষেত্রেই অগ্রগামী। কুমিল্লার সকল ঐতিহ্য কুমিল্লার নামেই সারাদেশে পরিচিত । কুমিল্লার একটি উপজেলার একটি ইউনিয়নের নামে বিভাগের নামকরণের বিষয়টি হাস্যকর । কুমিল্লা ছাড়া বিভাগের নাম অন্য কিছু হলে তা হবে কুমিল্লার মানুষের সাথে অনেক বড় প্রতারণা। এটা আমরা কুমিল্লাবাসি মানবো না। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার নামেই বিভাগের নামকরণ করে তার সুচিন্তার প্রতিফলন ঘাঁবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি