শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় খোশবাস বার্তার ব্যতিক্রমী উদ্যোগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

অবহেলায় নয় গ্রাম….এই গ্রামই হবে শহর এই শ্লোগানে কুমিল্লার বরুড়ায় অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম উদযাপন করেছে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে তারা এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে।খোশবাস গ্রামের সুবিধা বঞ্চিত ১০০ ছেলে মেয়ের মধ্যে প্রদান করা হয় শিক্ষা সামগ্রী, স্কুল ব্যাগ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রদান করা হয় সম্মাননা।১৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পরে প্রধান অতিথি কেকে কেটে সবাইকে খাইয়ে দেন।

সমগ্র অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে ছিল আলোচনাসভা, সম্মাননা প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ। দিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খোশবাস উচ্চ বিদ্যালয় ও  কলেজের অধ্যক্ষ  মোঃ শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সাবেক ডিসি ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-প্রকল্প পরিচালক ড. নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরী, বরুড়া উপজেলার এসিল্যান্ড এ কে এম সাইফুল ইসলাম, সমাজ কর্মী মোশতাক হোসেন রতন, অটিজম নিয়ে কাজ করা সংগঠন এস.আর.এ.সি এর অধ্যক্ষ ফারজানা আবেদীন টুম্পা, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এ কে এম শাহজাহান, ৩নং খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন সরদার।

স্বাগত বক্তব্য রাখেন খোশবাস বার্তা অনলাইন পত্রিকার সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক সমাজ সেবক ইউনুস খান।

আলোচনা সভার পর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান পরিবেশন করেন বাংলাদেশের লোকজ গানের বিশেষ আর্কষণ লোকজ শিল্পী কুদ্দুস বয়াতি ও তাঁর দল। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি গাজীউল হক সোহাগ, এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক,অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল সিটিভি নিউজের স্পেশাল রিপোর্টার হালিম সৈকত, বরুড়া প্রেস ক্লাবের সভাপতি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিপুল সংখ্যক দর্শক।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি