বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫০ হাজার বছর বয়সী জীবিত অনুজীব!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মেক্সিকার নিনকা একই সাথে দৃষ্টিনন্দন এবং নরকের মতো গরম বলে এই জায়গাটির নামকরণ করা হয়েছে ফেইরিল্যান্ড এন্ড হেল। নিনকার গুহার মধ্যে রয়েছে নজরকাড়া সব ক্রিস্টালের সমাহার। অনেকেই শখ করে এই জায়গাটি বেড়াতে যান। তবে এবার নাসার জ্যোতিষ জীববিজ্ঞানীদের একটি দল নিনকাকে আবিষ্কার করেছেন একেবারে ভিন্নভাবে। ৯ বছর ধরে নিনকার গুহার ওপর গবেষণা করে ক্রিস্টালের ভাজে ৫০ হাজার বছর পুরনো সুপ্ত অনুজীবের সন্ধান পেয়েছেন গবেষক দল। নাসার জ্যোতিষ জীববিদ্যা ইনস্টিটিউটের প্রধান পেনেলোপ বসটন সমপ্রতি এ তথ্য প্রকাশ করেছেন।

৫০ হাজার বছর বয়সী এই অনুজীবরা সেখানে আয়রন এবং ম্যাঙ্গানিজের মতো খনিজের ওপর নির্ভর করে বেঁচে আছে। বিজ্ঞানভিত্তিক এক সম্মেলনে বসটন বলেন, ‘এগুলো সত্যিই সুপার লাইফ’। নিনকার ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ব্যতিক্রম এবং সুপ্রাচীন এই অনুজীবগুলোর উপস্থিতিই প্রমাণ করে যে তারা পৃথিবীর প্রতিকূল পরিবেশের মধ্যে বেশ ভালোভাবে টিকে থাকতে পারে। এই অনুজীবগুলো নিয়ে আরো বিস্তৃত গবেষণার করতে চায় গবেষকরা। ল্যাবে থাকা সমগোত্রী অনুজীব এবং নিনকার গুহায় পাওয়া অনুজীবের জেনেটিক গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন গবেষকরা। এর আগে একটি গবেষক দল বরফের মধ্যে পাঁচ লাখ বছর বয়সী অনুজীবের সন্ধান পেয়েছিলেন। কিন্তু নিনকার অনুজীবগুলো যেহেতু ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিস্টালের মধ্যে জীবিত রয়েছে তাই এগুলোকে নিয়ে কৌতূহল তো থাকবেই।-এবিসি নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি