রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে অবৈধ ইট-ভাটা উচ্ছেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা গ্রামে অবস্থিত অবৈধভাবে গড়ে উঠা মের্সাস আজিস ইট ভাটা ২০ ফেব্রুয়ারি সোমবার উচ্ছেদ করা হয়েছে। ইটভাটা উচ্ছেদ করেন, কুমিল্লা পরিবেশ অধিদপ্তর।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো: শামছুল আলম,কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল, সিনিয়র ক্যামিস্ট্র সুকুমার সাহা, পরির্দশক নুর হাসান সজীব, সিভিল ডিফেন্স’র লাকসাম (ফায়ার সার্ভিস) লিডার মো: রশিদ, নাঙ্গলকোট থানার এ এস আই মিজানুর রহমান, জাতীয়পার্টি ( এরশাদ) নেতা মফিজুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সহ সভাপতি বেলাল হোসেন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো: ওমর ফারুক, ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ।

এ ব্যাপারে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শামছুল আলম জানান- ভাটা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংরক্ষিত আইন ১৯৯৫/১২ ধারা ও ২০১৩ ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি