স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত আমানগন্ডা বিওপি’র “মতিয়াতলী” নামক স্থান হতে ২০ বোতল হুইস্কি এবং ১৫০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৭ বোতল হুইস্কি, ০৫ কেজি গাঁজা, ০৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩৭০ টি কসমেটিকস্ সামগ্রী, ২৩৮০০ টি ট্যাবলেট, ১০০ প্যাকেট বিস্কুট, ৮৫ বোতল আমুল কুল দুধ এবং ০২ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল এর আনুমানিক মূল্য ৯ লক্ষ আটান্ন হাজার দুইশত পঞ্চাশ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































