শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত, আহত ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৭

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জগন্নাথদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার শ্রীরামপুর গ্রামের আলী আশ্রাফের ছেলে।

স্থানীয় সূত্র জানান, ফেনিগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস জগন্নাথদীঘির পাড়ে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিল। ওই সময় পিছন থেকে দ্রুতগামী একটি কভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দিলে বাসের ছাদের উপর থাকা মাছ ব্যবসায়ী রুহুল আমিন নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় অপর ৬ জন যাত্রী আহত হন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, পুলিশ নিহতের লাশ ও দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি