শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী লিফলেট বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৭


নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার সীমান্তবর্তী এলাকার পাচঁথুুবী ইউনিয়নের শিবেরবাজারে দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে মাদকের কুফল এবং এর থেকে প্রতিকারের বিভিন্ন দিক উল্লেখ করে মাদক বিরোধী লিফলেট বিতরন করেন সংস্থ্যার নেতৃবৃন্দরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীপ ফাউন্ডেশনের সিইও সাংবাদিক ও মানবাধিকারকর্র্মী ফয়সাল আহাম্মেদ দ্বীপ, শিবের বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহআলম, দ্বীপ ফাউন্ডেশনের ইউনিয়ন কো-অর্ডিনেটর ফেরদৌস আহমেদ চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার জসিম উদ্দিন সোহেল, সদস্য রিয়াদ হাসান সোহাগ, আজাদ হোসেন রাজুু প্রমূখ।
এসময় সংস্থার কর্মকর্তারা জানান, মাদকের প্রবনতা কমাতে এ সমস্ত কার্যক্রম গুরত্বপূর্র্ণ ভূমিকা রাখবে। এবং সকলের সহযোগীতায় একদিন পাচঁথুবী ইউনিয়ন মাদক ফ্রি এলাকা হিসাবে সমস্ত বাংলাদেশের কাছে রুল মডেল হিসাবে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি