শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহান শহীদ দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

মো: বেলাল হোসাইন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি‘র উদ্যোগে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা ও তিতুমীর কলেজের সাবেক ভিপি মোঃ হানিফ। উপজেলা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট হুমায়ুন পাটোয়ারী, সহ-সভাপতি অলি আহমেদ মেম্বার, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক অহিদ উল্লাহ ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন ফিরোজ, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন, অর্থ সম্পাদক একেএম শাহ আলম, ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী গাজী কবির, ওলামা দলের কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান জেবু, ঢাকা মহানগর যুবদল নেতা মোঃ তুহিন, কাজল, যুবদলের সেক্রেটারী নাজমুল হক, মহানগর যুবদল নেতা রাসেল আহমেদ মজুমদার উপজেলা ছাত্রদলের সেক্রেটারী আমিনুল ইসলাম ছুট্রু, সহ- সভাপতি জাকির হোসেন, চিওড়া কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন মাছুম, যুবদলের সাংগঠনিক সম্পাদক এম জহির, ছাত্রদল নেতা কামরুল ইসলাম, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ মজুমদার, আবুল কালাম জালাল, মোঃ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা কমিটি অনুমোদিত পকেট কমিটি বাতিলের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়র প্রদক্ষিন শেষে ফ্রেন্ডস কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে ফ্রেন্ডস কমিউনিটি সেন্টারে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি