স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত বৌয়ারা বাজার (লহ্মীপুর পোষ্ট) বিওপি’র লহ্মীপুর নামক স্থান হতে ৯০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি পিকআপসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (২৫), পিতা- মোঃ বাবুল মিয়া, গ্রাম- ধনপুর, পোষ্ট- চৌয়ারা, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য একটি অভিযানে বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি’র “জাম্বুরাটিলা” নামক স্থান হতে ভারতীয় ৯০ টি ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন (১৮), পিতা- মোঃ জামাল হোসেন, গ্রাম- দৌলতপুর, পোষ্ট- রামমালা, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর একটি অভিযানে “আমানগন্ডা” নামক স্থান হতে ভারতীয় ০৩ টি মোটর সাইকেলসহ ০১ (এক) জন চোরাকারবারী মোঃ সুমন হোসেন (২২), পিতা- মোঃ জামাল উদ্দিন, গ্রাম- লহ্মীপুর, পোষ্ট+থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর কাযক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৭৪ বোতল হুইস্কি, ১০০ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি চা-পাতা, ৩৪৫ টি শাড়ী, ৮৯ টি থ্রী পিছ, ১৯৮ টি ল্যাকটোজেন দুধ, ১৩০ টি হরলিক্স এবং ০১ টি প্রাইভেটকার মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬৯ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে।


















































