মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসি এখন মিশরে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওলেন মেসি এখন মিশরে। উত্তর আফ্রিকার এ দেশটি প্রবলভাবে ‘হেপাটাইটিস সি’ ভাইরাসে আক্রান্ত। মরণঘাতি এ ভাইরাসের ব্যাপারে মানুষের মধ্যে সতর্কতা বাড়ানোর জন্য লিওলেন মেসিকে বিশেষ দূত বানিয়েছে একটি সংস্থা। সে ব্যাপারে সতর্ক করার জন্য মঙ্গলবার মিশরে যান মেসি। সেখানে গিয়ে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিশ্বের ১৩০ থেকে ১৫০ মিলিয়ন মানুষের রক্তে ‘হেপাটাইটিস সি’ ভাইরাস রয়েছে। এই ভাইরাসের কারণে লিভার সিরোসিস ও লিভার ক্যানসার হয়ে প্রতি বছর মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। অনেকে ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানেন-ই।

এ বিষয়ে রক্ত পরীক্ষা ও যথাযথ চিকিৎসার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করছেন মেসি। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমেও সতর্কতামূলক পোস্ট দিয়েছেন বার্সেলোনার এ স্ট্রাইকার। গত ডিসেম্বরে মিশরে সফরের কথা ছিল তার। কিন্তু ওই সময় মিশরে একটি আত্মঘাতী বোমা হামলা হওয়ায় সফর স্থগিত করা হয়। এরপর ১৫ ফেব্রুয়ারি সফরের তারিখ নির্ধারন করা হয়। কিন্তু ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেইন্ট জার্মেই’র বিপক্ষে বার্সেলোনার খেলা থাকার কারণে সফর স্থগিত করা হয়। ম্যাচটি মেসির উপস্থিতিতে বার্সেলোনা ৪-০ গোলে হারে। দুইবার তারিখ পরিবর্তন হওয়ার পর অবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিশর সফরে যান মেসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি