সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


২০০০ কোটি পেরিয়ে রেকর্ড করল দীপিকার ‘ট্রিপল এক্স’


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৭

বিনোদন ডেস্কঃ

সময়টা বেশ ভালই যাচ্ছে দীপিকার। এক দিকে বলিউডে একের পর এক বড় বাজেটের ছবি। হিটের ভাঁড়ারও ক্রমেই বাড়ছে। অন্য দিকে রীতিমতো খেল দেখালেন হলিউডেও। ডেবিউতেই করলেন বাজিমাত! হলিউডের প্রথম ছবি নিয়েই ঢুকে পড়লেন ২০০০ কোটির ক্লাবে।

ভিন ডিজেলের সঙ্গে জুটি বেঁধে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ দিয়েই হলিউডে যাত্রা শুরু করে করেছিলেন নায়িকা। জানুয়ারিতে মুক্তি পাওয়ার পরেই দুর্দান্ত অ্যাকশনে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিলেন দীপিকা। এখনও পর্যন্ত বিশ্বে ৩১০ মিলিয়ন ডলার বা ২০৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দীপিকা-ডিজেলের এই জুটি। শুধু তাই নয়, এই বিপুল পরিমাণ ব্যবসা করে ২০১৭-র ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্ম’- এর রেকর্ডও করে ফেলেছে এই ছবি। চিনেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ট্রিপল এক্স। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে শুধুমাত্র চিন থেকেই ১৩৭ মিলিয়ন ডলার বা ১৩ কোটি ৭০ লক্ষ ডলার আয় করেছে এই ছবি।

এখনও পর্যন্ত ভারতে এই ছবি ব্যবসা করেছে ৫৪ কোটি। যার ৯১ শতাংশই আয় হয়েছিল মুক্তির প্রথম সপ্তাহেই। এ বছরের সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ডটি এরই মধ্যে পকেট পুরেছে ট্রিপল এক্স। ২৮৪ মিলিয়ন ডলার বা ২৮ কোটি ৪০ লক্ষ ডলার ব্যবসা করে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফিফটি শেডস অব গ্রে’র ট্রিলজি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি