শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ০১ আসামী এবং ২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত আমানগন্ডা বিওপি’র “মতিয়াতলী” নামক স্থান হতে ১১৩১২০ টি সেনেগ্রা ট্যাবলেট, ২৮০০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট এবং ৯৬২২১ টি বিভিন্ন প্রকার ঔষধ ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

অন্য একটি অভিযানে বৌয়ারা বাজার (লহ্মীপুর পোষ্ট) বিওপি’র “লহ্মীপুর” নামক স্থান হতে ভারতীয় ১০ বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন (৩০), পিতা- মৃত মানিক মিয়া, গ্রাম+পোষ্ট- চাপাপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫,০০০/- জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪ বোতল হুইস্কি, ১২ বোতল বিয়ার, ৩১ কেজি গাঁজা, ২৯৯৪০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৯০ প্যাকেট বিস্কুট, ৯৬ বোতল আমুলকুল, ২০০ টি শাড়ী এবং ০১ টি সিএনজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২ কোটি সাত লক্ষ ছাপান্ন হাজার তিনশত টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি