এম.ডি আজিজুর রহমান বরুড়া : কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রাম ত.চ লাহা উচ্চ বিদ্যালয় এস.এসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে বুধবার এক ছাত্রকে ৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জান যায়, পরীক্ষা চলাকালিন সময় ঝলম সাইলচো গ্রামের মো. রুবেল হোসেন নকল সরবারাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পরে ।উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) একে এম সাইফুল আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ দিনের কারাদন্ডস প্রদান করেন । নকল প্রতিরোধে উপজেলা প্রসাশন সর্বাত্বক প্রচেষ্টা চালিয়েছে। প্রসাশনের বিভিন্ন টিম প্রতিদিন কোন কোন পরীক্ষার কেন্দ্রে ৩ ঘন্টাই পর্যবেক্ষন করেন ।

















































