শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অগ্রহণযোগ্য কাউকে নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হবে না- ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাদের
সতর্ক করে দিয়ে বলেছেন,  অগ্রহণযোগ্য কাউকে নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন
দেয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার
চান্দিনা মহিলা কলেজ মাঠে এক সুধী সমাবেশে মন্ত্রী ওবায়দুল কাদের একথা
বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার
জন্য জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হবে। এব্যাপারে সব
ধরনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

চান্দিনা উপজেলার আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলীর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক এনামুল হক শামীম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জনিয়ার এমএ সবুর,
চান্দিনার সংসদ সদস্য মোঃ আলী আশরাফ, জেলা উত্তর আওয়ামীলীগের সভাপতি
আবদুল আওয়াল, জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম ও পুলিশ সুপার মোঃ শাহ আবিদ
হোসাইনসহ অন্যান্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি