পূর্বাশা ডেস্ক:
হলিউড ছবিতে অভিনয় করে এরই মধ্যে বিশ্বব্যাপি আলো ছড়িয়েছেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়–কোন। ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’-এ ভিন ডিজেলের সঙ্গে রসায়ন দেখেছেন দুনিয়াজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তরা। শুধু তাই নয়, এরই মধ্যে ছবিটি ব্যাপক ব্যবসা সফলতাও পেয়েছে। এই সুখবরের সঙ্গে দীপিকা ভক্তের জন্য নতুন আরেকটি সুসংবাদ অপেক্ষা করছে।
সেটি হলো অস্কারের লাল গালিচায় হাঁটতে চলেছেন এ অভিনেত্রী। সেজন্য লস সম্প্রতি অ্যাঞ্জেলসে গিয়েছেন ‘পদ্মবতী’ অভিনেত্রী। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি এমনটাই আভাস দিয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি দীপিকা পাড়ুকোন। ২৬শে ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে ডলবে থিয়েটারে বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৮৯তম আসর। এখানে উপস্থিত থাকবেন হলিউডের নামিদামী তারকারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন উপস্থাপক, লেখক, অভিনেতা জিমি কিমেল।


























































