বিশ্বের সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন প্রস্তুতকারক ‘রিংগিং বেলস ’ কোম্পানির প্রধান মোহিত গোয়েলকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের মুখপাত্র রাহুল শ্রীবাস্তব।
মাত্র ২৫১ রুপি মূল্যের ‘দ্য ফ্রিডম ২৫১’ ফোনটি প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হয়েছে। রিংগিং বেলস এর বিভিন্ন ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আনে। আয়েম এন্টারপ্রাইজ এর অভিযোগ রিংগিং বেলস ৩ মিলিয়ন রুপির বিনিময়ে তারা ১.৪ মিলিয়ন মূল্যের ডিভাইস প্রদান করে। অন্যান্য ডিস্টিট্রিবিউটরও একই ধরণের অভিযোগ আনে।
রাইজিং বেলস ২০১৬ সালের ফেব্রুয়ারির ে
শষের দিকে গ্রাহকদের নিকট থেকে অর্থ নিতে শুরু করে জুন মাসে ফোনসেট দেওয়ার শর্তে। স্বল্পমূল্যের সেট পাওয়ার আশায় অনেক গ্রাহক এই ফাঁদে পা দেয়। সেই সময় গোয়েল বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক হন ইন্ডিয়া প্রোগামের অংশ হিসেবে ভারতেই ওই ফোন তৈরি করা হবে আর তাই খরচ এতো কম।
শুক্রবার পুলিশ কর্মকর্তা শ্রীবাস্তব বিবিসিকে জানান, রিঙ্গিং বেলস’র ডিস্ট্রিবিউটরদের অভিযেগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েলকে শুক্রবারে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, প্রযুক্তি সংক্রান্ত এ ধরণের ক্রমবর্ধমান কুচক্রীদের সন্ধানে কাজ করছে ভারতীয় পুলিশ ও জনসাধারণেরও উচিৎ তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করার আগে প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে নিশ্চিত হওয়া।

























































