শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌন্দর্য বাড়াতে আঙুল কেটে ফেলার সিদ্ধান্ত, অতঃপর…


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রূপের জন্য কত জনে কত কিছুই না করে। তা বলে কেউ নিজের আঙুল কেটে ফেলতে পারে। বিশ্বাস করা না গেলেও সত্যি এমনটি করেছেন ব্রিটেনের এসেক্স-এর ৩০ বছরের এই বাসিন্দা টর্জ রেনল্ডস

টর্জ রেনল্ডস যে নিজের রূপ নিয়ে একটু বেশিই সচেতন, তা তো মুখ দেখেই বোঝা যায়। চোখ, মুখ, নাক, ঠোঁট, হাত শরীরের কোনও অংশেই ট্যাটু থেকে বাদ যায়নি। কিন্তু আচমকাই তাঁর এক অবাক সখ হয়। তার কাছে মনে হয়, বাঁ হাতের ছোট আঙুলটি যেন বেমানান। তার রূপের সঙ্গে ঠিক মিলছে না।

তাই একদিন নিজেই নিজের ওই ছোট আঙুলটি কেটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা ভাবনা তাই কাজ। ধারালো ছুরির কোপে আঙুলটি কেটে ফেলেন। যন্ত্রণা হয়েছিল কি না জানাননি টর্জ রেনল্ডস। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে কাটা আঙল এবং আঙুল কাটা হাতটির ছবি তুলে পোস্ট করেন।

তার সঙ্গে জানান, তিনি খুবই খুশি। একই সঙ্গে বলেন, এই আঙুল কাটার পিছনে আর কোনও কারণ নেই। দেখতে ভাল লাগবে ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরে তিনি নতুন ‘লুক’ পেয়েছেন বলেও দাবি করেছেন।

ফেসবুকের এই পোস্ট দেখে জোটেনি টর্জ রেনল্ডসের সমালোচনাই হয়েছে বেশি। অনেকেই এই কাজটিকে পাগলামি বলে জানিয়েছেন। তার জবাবও দিয়েছেন টর্জ রেনল্ডস। বলেছেন, ‘এটা আমি আমার জন্যই করেছি। কাউকে আঘাত করার জন্য করিনি। ছবিগুলির সংরক্ষণ এবং বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই ফেসবুকে পোস্ট করেছি। ’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি