শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন কমিশনের জন্য টেস্ট কেস কুমিল্লা সিটি নির্বাচন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে নতুন কমিশনের টেস্ট কেস হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, শুরুতেই এ ধরনের একটি নির্বাচনের মাধ্যমে কমিশনের ভাবমূর্তি নির্ধারিত হবে। যদিও এ নির্বাচনকে এত গুরুত্ব দিতে নারাজ স্থানীয় সরকার বিশেষজ্ঞদের অনেকে।

এর আগে সোমবার নবগঠিত কমিশনের প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয় কুমিল্লা সিটি নির্বাচনের। পরে ৩০ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল দেন সিইসি।

শুরুতেই এধরনের একটি নির্বাচন এ কমিশনের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। তিনি মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক দলই নয় কমিশনের সকল অংশীদারই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে।

তিনি বলেন, আরো অনেক গুলো সিটি কর্পোরেশনে নির্বাচন হবে। এই নির্বাচন উনাদের জন্যে টেস্ট কেস হবে নির্বাচন কমিশনের জন্যে। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের উপরে আস্থা ও মানুষের মধ্যে আস্থায় আনার চেষ্টা করতে সক্ষম হবেন।

তবে কুমিল্লার স্থানীয় রাজনীতি এ নির্বাচনের গুরুত্ব অনেক কমিয়ে দিয়েছে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। আর তাই এ নির্বাচন দিয়ে কমিশনকে মাপা ঠিক হবে না বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘সরকার যদি মনে করে আমাকে জিততে হবে তাহলে নির্বাচন কমিশনের জন্যে তা চ্যালেঞ্জের বিষয় হবে। তবে আমার মনে হয়না সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে’।

তবে সবার অংশগ্রহণে এ নির্বাচন সুষ্ঠু হলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন এই দুই বিশেষজ্ঞ। -তথ্যসূত্র : সময় টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি