বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সয়াবিনের বিকল্প প্রোটিন হিসেবে আসছে পোকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গ্রামে-গঞ্জে কিংবা বনে-জঙ্গলে হরহামেশাই চোখে পড়ে, মুরগীর পোকা খাওয়ার দৃশ্য। এবার পোল্ট্রি ফিডেও আসছে, পোকা-মাকড়। সয়াবিনের বিকল্প প্রোটিন হিসেবে ব্যবহার হবে এটি। এরইমধ্যে ইউরোপে প্রস্তুতি চলছে, বাণিজ্যিকভাবে উৎপাদনের। তবে, বাংলাদেশে ব্যবহারের আগে, আরো গবেষণার তাগিদ দিয়েছেন, বিশেষজ্ঞরা।

বুনো মুরগীর দল,  বনে জঙ্গলে প্রতিনিয়ত পোকামাকড় খেয়ে চলছে নিত্য দিন।

মানুষের খাবারের তালিকায়  মাংস আর ডিম থাকায় সময়ের ব্যবধানে এসব মুরগীর ঠিকানা বন্দি ঘরে। আহার আসে তালিকা ধরে। ভিটামিন, মিনারেলস, আমিষ সবই থাকে সুষম খাদ্যে। তাই এই খাবার তৈরি করতে গড়ে উঠেছে কারখানা।

গবেষণা বলছে, এই মুহূর্তে বিশ্বে পোল্ট্রিখাদ্য উৎপাদন ছাড়িয়েছে, ১শ কোটি টন। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৫০ সালে তা বাড়াতে হবে, ৬০ থেকে ৭০ গুন। কিন্তু কাচামালের যোগান আসবে কোথা থেকে। এমন ভাবনা থেকেই সয়াবিনের বিকল্প হিসেবে পোকাকে বিবেচনায় নিয়ে শুরু হয়, গবেষণা।

গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে, জীবন্ত পোকা আর এর তেলকে পোল্ট্রি খাদ্যের আমিষের বিকল্প উৎস হিসেবে ঘোষণা দিয়েছে, খাদ্য ও কৃষি সংস্থা। এমন বাস্তবতায় ২০২৭ সালের মধ্যে পোকা উৎপাদনের ২০০টি খামার তৈরির প্রস্তুতি নিয়েছে বহুজাতিক বিভিন্ন কোম্পানি।

বাংলাদেশে ১২০টি ফিড মিল থেকে বছরে পোল্ট্রিখাদ্য উৎপাদন হয় ৪ দশমিক ২ মিলিয়ন টন। যার কাচামালের বেশিরভাই আমদানি নির্ভর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি