বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরুষের সামনে মেয়েদের শারীরিক সৌন্দর্য বর্ণনা করা নিষেধ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কোনো শরিয়ত সম্মত কারণ বা প্রয়োজন ছাড়া পুরুষ লোকদের নিকট কোনো মেয়ে বা নারীর শারীরিক সৌন্দর্যের বর্ণনা দেয়া নিষেধ। তবে বিয়ে-শাদি বা এ জাতীয় কোনো প্রয়োজনে শারীরিক গঠন-প্রকৃতির বর্ণনা দেয়া জায়েজ।
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো নারী যেন তার অনাবৃত শরীর অন্য কোনো নারীর অনাবৃত শরীরের সাথে না লাগায় এবং সে যেন তার (অপর নারীর) শারীরিক সৌন্দর্য নিজের স্বামীর নিকট এমনভাবে বর্ণনা না করে, যেন সে তাকে সচক্ষে দেখছে।’ [বুখারি ও মুসলিম]
হাদিসে পরপুরুষের সামনে কোনো নারীর সৌন্দর্য-রূপ-লাবণ্য ইত্যাদি বিষয়ে আলোচনা করতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে কোনো স্ত্রী যেন তার স্বামীর কাছে সেই আলোচনা না করে। কারণ হতে পারেÑ ওই স্বামীর অন্তরে রুগ (অন্যের প্রতি অবৈধ আসক্তি) থাকলে তার হয়তো নিজের স্ত্রীকে আর ভালো লাগবে না। ধীরে ধীরে ওই নারীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠবে। তাই স্বামীর কাছে অন্য মেয়ের রূপ-লাবণ্যের কথা বর্ণনা করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি