বিশ্বের সবচেয়ে মোটা নারী মিসরীয় যুবতী ইমান আহমেদ আবদুলাতি হৃতিকের নাচে মুগ্ধ হয়ে তার সঙ্গে নাচতে চান।
ইমানের এই আবদার কানে গেছে হৃতিকের। তার এই আবদারে বিস্মিত হয়েছেন হৃতিক। তিনি জানিয়েছেন, আমার ইমানের সঙ্গে নাচতে খুব ভালো লাগবে। আপতত আমি ভারতের বাইরে রয়েছি। দেশে ফিরে ওর সঙ্গে দেখা করারও ইচ্ছা রইলো।
ইমানের ওজন প্রায় ৫০০ কেজি। অতিরিক্ত ভারি গড়নের জন্য বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তার। সে কারণে ওজন খানিকটা কমানোর জন্য চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন ইমানের বাড়ির লোকজন। মিসরের চিকিৎসক মুফাজ্জল লাকদাওয়ালার অধীনে গত তিন মাস ধরে তার চিকিৎসা চলেছে। তারাই ইমানকে মিসরের আলেকজান্দ্রিয়া থেকে মুম্বাই আনার ব্যবস্থা করেছেন। চলতি মাসেই ভারতে এসে পৌঁছেছেন ইমান। আপাতত কয়েক মাস চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর তার অস্ত্রোপচার হবে।
ইমানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দান করেছেন হৃতিকের মা। নায়কের বোন সুনয়না ইতোমধ্যে ইমানের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন।
র নাচে মুগ্ধ হয়ে তার সঙ্গে নাচতে চান।