রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামিকাল শুরু হচ্ছে কুবি’র ১১তম ব্যাচের ক্লাস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্লাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২৬ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৪৭তম একাডেমিক কাউন্সিলের এক সভায় নতুন ব্যাচের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয় বলে নিশ্চত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার জানান, ’বিভাগগুলোকে আগামীকাল রবিবার থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করার জন্য বলা হয়েছে। তবে বিশ্বক্লাস স্লাতক শুরু হওয়ায় সময় নষ্টকে বিবেচনায় এনে এবার কেন্দ্রীয়ভাবে কোন নবীন বরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি’।

গত ২ ও ৩ ডিসেম্বর প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের মোট ১৯টি বিভাগের ১ হাজার ৪০টি আসনের বিপরীতে অংশ নেয়  ৫৪ হাজার ১২৯ জন পরীক্ষার্থী। ৩ জানুয়ারী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। যা এখন প্রায় শেষ পর্যায়ে।
উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা হতে যাচ্ছে বিশ^বিদ্যালয় পরিবারের একাদশ ব্যাচ।
এদিকে, গত ১ ফেব্রুয়ারি থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও এক শিক্ষকের বাসায় হামলার ঘটনাকে কেন্দ্র করে কুবি শিক্ষক সমিতির লাগাতার আন্দোলনের ফলে নতুন ব্যাচের ক্লাস স্থগিত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি