শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১ আসামী এবং ২৯ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত কটক বাজার নামক স্থান হতে ০৩ বোতল ফেন্সিডিল এবং ০১ টি মোটর সাইকেলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী (১) মোঃ আলাউদ্দিন (২৩), পিতা- গিয়াস উদ্দিন এবং (২) মোঃ একরামুল হক (শশী) (২৫), পিতা-মৃত আব্দুল আজিজ উভয়ের গ্রাম- মুঘলটুলী, পোষ্ট+থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯ বোতল বোতল হুইস্কি, ৬০ বোতল ফেন্সিডিল, ৪৩৫ টি শাড়ী, ৭৫ কেজি চা পাতা, ৫০ কেজি পোস্তদানা, ০৮ টি গরু এবং ০৯ টি বাইসাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২৯ লক্ষ ঊনত্রিশ হাজার দুইশত টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি