শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশি নিরবের হৃদয়জুড়ে কলকাতার প্রিয়াঙ্কা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:বাংলাদেশি সিনেমার জনপ্রিয় একজন নায়ক নিরব হোসেন। এই তারকা শুধু দেশের মাটিতেই নয়, বলিউডে গিয়েও সাম্প্রতিক সময়ে অভিনয় করে এসেছেন। সেই ছবিও খুব শিগগিরই বলিউডে মুক্তি পাবে। এবার রফিক সিকাদারের চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নিরব। যেখানে কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার থাকবেন তার সহঅভিনয়শিল্পী হিসেবে।

কলকাতার এই নায়িকা সম্পর্কে নিরব বলেন, ‘প্রিয়াঙ্কা যখন বাংলাদেশে আসে, তখন দেখেছি বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে। এখানেও তার ফ্যান ফলোয়ার রয়েছে। আশা করি আমরা একটি সুন্দর চলচ্চিত্র উপহার দিতে যাচ্ছি।’

নিরব সিনেমা সম্পর্কে আরও বলেন, ‘গতানুগতিক ধারাতেই সব সিনেমা এখন তৈরি হচ্ছে। সেদিক থেকে আমি আশাবাদী যে এটির গল্প বলার স্টাইল, প্রেজেন্টেশন ভিন্ন। এটা আমার ভালো লেগেছে।’

আগমী ৪ মার্চ্ থেকে ঢাকায়  সিনেমাটির শুটিং শুরু হবে। এটি নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন নিরব।  এতে আরো আছেন রজতাভ দত্ত, সুচরিতা, সুব্রত প্রমুখ।

দেশের ফ্যাশন হাউজের বিলবোর্ড মডেল হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন নিরব। এরপর নাটক ও পরে সিনেমায় ব্যস্ত হন তিনি। এ পর্যন্ত ২০টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার ভারতীয় বাংলা টিভি সিরিয়াল দিয়ে প্রথম জনপ্রিয়তা পান। এই টলিউড নায়িকার পূর্বপুরুষের বাড়ি ছিলো ঢাকার কাছের মুন্সীগঞ্জ বিক্রমপুরে। চল্লিশের দশকে তাঁরা ভারতের কলকাতায় গিয়ে স্থায়ী বসবাস শুরু করেন। প্রিয়াঙ্কা নিজেই গণমাধ্যমে জানিয়েছেন এই তথ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি