পূর্বাশা ডেস্ক:
আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাকা বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ আজ বুধবার রিট আবেদনটি করেন।
পরে মনজিল মোরসেদ বলেন, আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আজ দুপুরে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।























































