বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গি সন্দেহে ঢাবি ছাত্র আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে আটক করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা বুধবার (১ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করে।

আটককৃত ছাত্রের নাম সাজিদ। তিনি ঢাবির গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি