পূর্বাশা ডেস্ক:
সরকার ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করে গ্যাসের দাম বৃদ্ধি করে গত সপ্তাহে। এক সাথে দুই দফায় বাড়ানো হয় ৪০ শতাংশ দাম। এ নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দুই দফায় গ্যাসের দাম বৃদ্ধি শুধু চুলায় আর সিএনজিতে চলাচলের খরচই বৃদ্ধি করবে না, বরং জীবন যাত্রার সর্বত্র এই দামবৃদ্ধির প্রভাব পড়বে। সব কিছুর দাম বাড়ার কারণে নিন্ম ও মধ্য আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।
এ অবস্থায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বামপন্থী ও বিএনপি-জামায়াত জোট। ইতোমধ্যে হরতাল পালন করেছে সিপিবি-বাসদ। বিএনপির কর্মসূচি আগামীকাল থেকে।
এমন পরিস্থিতি সরকারের প্রয়োজন এই ইস্যু থেকে অন্য কোনো বড় ইস্যুর দিকে মানুষের নজর সরানো। অনেকে মনে করছেন, মানিকগঞ্জে বাস ড্রাইভারকে দণ্ড দেয়ার প্রতিবাদে শ্রমিকদের রাস্তায় নামানোর সাথে সরকারের উচ্চ মহলের সংযোগ আছে। সরকারের নৌ মন্ত্রী শাজাহান খান দেশের সবচেয়ে বড় পরিবহন শ্রমিক সংগঠনের নেতা। গতকাল অন্যান্য শ্রমিক নেতারা্ও বলেছেন, এই অবরোধ উঠিয়ে নেয়া মাত্র দুই মিনিটের ব্যাপার। প্রধানমন্ত্রীর সাথে বসে নৌমন্ত্রী সিদ্ধান্ত দিলেই ধর্মঘট উঠিয়ে নেয়া হবে।
এখন প্রশ্ন হচ্ছে, নৌ মন্ত্রীকে দিয়ে সরকার শ্রমিকদের শান্ত করছে না কেন? নাকি এটাই চাচ্ছে যে, আরো দুয়েকদিন রাস্তা গরম থাকলে গ্যাসের দাম বাড়ানো নিয়ে উঠা হইচই স্থিমিত হয়ে যাবে!


























































