কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। বুধবার পর্যন্ত নির্বাচন কার্যালয় থেকে মেয়র পদে ৬, কাউন্সিলরে ১৯৩ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন জমা দিয়েছেন, ২৮ জন কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত কাউন্সিলর। এখন পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়ন জমা দেননি।
মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৪ মার্চ পর্যন্ত। আগামী ৩০ মার্চ ভোট হবে কুমিল্লা সিটি করপোরেশনে।


























































