মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » তামিমের সেঞ্চুরি শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে


তামিমের সেঞ্চুরি শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৭

পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ১৮২ বল খেলে ১৩৬ রানে অপরাজিত আছেন তিনি।

মোরাতুয়ায় বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৬ রানে সৌম্য সরকারের উইকেট হারায়। ২২ বল করে নয় রান সংগ্রহ করতে সক্ষম হন সৌম্য।

মুমিনুল হককে সঙ্গে নিয়ে ১৪৩ রানের জুটি গড়েন। মুমিনুল ৭৩ রান করে স্বেচ্ছা অবসর নেন। ২১ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। তামিমের সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান। ১৫ বল খেলে তার সংগ্রহ ১৫।

এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৯ ওভারে তিন উইকেটে ২৬৪।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি