বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তেল নয় এক লিটার পানিতে মোটর সাইকেল চলবে ৩০০ কিলোমিটার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

তেল ছাড়াই এবার চলবে মোটর সাইকেল। আর মাত্র এক লিটার পানিতে এটি চলবে ৩০০ কিলোমিটার!

নতুন প্রযুক্তির মোটর সাইকেলটির আবিষ্কারক ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজেভেদো। তিনি জানান, তার উদ্ভাবিত এই মোটর সাইলেক পেট্রল বা ডিজেলে নয়, চলবে পানিতে। এমনকি নর্দমার নোংরা পানিতেও চলবে এটি।

‘টি পাওয়ার এইচ২০’ মডেলের মোটর সাইকেলটির আবিষ্কার রিকোর্দো পেশায় সাও পাওলোর একজন জনসেবা কর্মকর্তা।

রিকার্দোর তৈরি এই মোটর সাইকেল পরিবেশবান্ধব বলে দাবি করেন তিনি। এতে কোনো রকম খনিজ তেল যেমন খরচ হয় না, তেমনি কোনো ধোঁওয়াও হয় না। এ কারণে এটিকে বলা হচ্ছে পরিবেশবান্ধব বাইক।

রিকার্দোর জানিয়েছেন, মাত্র ১ লিটার পানিতে ৫০০ কিলোমিটার পাড়ি দিতে পারে এই পানি-চালিত মোটরবাইকটি। এই বাইকটি চালাতে কোনও বিশেষ ধরনের পানিরও প্রয়োজন হয় না। বাইকের জ্বালানির ট্যাঙ্কে ব্যবহৃত হবে একেবারে সাধারণ পানি।

তিনি জানান, ওয়াটার ট্যাঙ্ক ও ব্যাটারি নিয়ে মোটর সাইকেলটির ইঞ্জিন গঠিত। ব্যাটারির ইলেকট্রিসিটি পানির হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনের মধ্যে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করতে সমর্থ হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি