শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৭

ডেস্ক রিপোর্টঃ

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, এমদাদুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৫শ ৬১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৮৭ লাখ ৪শ ৪০ টাকা পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান বাদি হয়ে রমনা থানায় মামলা করেন। ওই মামলায় এমদাদুলকে গ্রেফতার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি