রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিষেক-ঐশ্বরিয়ার দ্বিমত কন্যা আরাধ্যকে নিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নিজেদের কন্যা আরাধ্যকে ঘিরে দাম্পত্য জীবনে অশান্তির ভেতর দিয়ে দিন পার করছেন ঐশ্বরিয়া-অভিষেক বচ্চন। অভিষেক চাইছেন, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করুক আরাধ্য। কিন্তু ঐশ্বরিয়া চান ক্যামেরা থেকে দূরে থাকুক আরাধ্য। আর এই নিয়েই তাদের ভেতর অশান্তি চলছে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদপত্র জানিয়েছে, অভিষেকের ইচ্ছে শিশুশিল্পী হিসেবে এখন থেকেই কাজ শুরু করুক মেয়ে। এর পেছনে অভিষেকের যুক্তি হল এর ফলে সময় মতো সে বলিউডের তুখোড় নায়িকা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে আরাধ্য। কিন্তু এই মুহুর্তে মেয়েকে কিছুতেই ক্যামেরার সামনে আনতে চাইছেন না সাবেক বিশ্ব সুন্দরি ঐশ্বরিয়া রায় বচ্চন।

আর এই নিয়েই অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে ঝামেলা চলছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন বচ্চন পরিবার। কিন্তু বিষয়টি পত্রিকায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বলিউড পাড়ায় বেশ জোরালো গুঞ্জন শুরু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি