শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামায়াত-হেফাজতের ২৪ নেতার বিরুদ্ধে পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর শাহবাগ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামায়াত-হেফাজতের ২৪ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত জামায়াতের উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, সেলিম উদ্দিন, সাবেক এমপি হামিদুর রহমান আজাদ।

হেফাজতের উল্লেখযোগ্য আসামিরা হলেন- হেফাজত নেতা আব্দুল লতিফ নিজামী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি ওয়াক্কাস, মুফতি ইসহাক, আব্দর রফ ইউসুফি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি শাহবাগ থানা এলাকায় শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ ভাঙচুর করার উদ্দেশে দলবদ্ধ হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর শাহবাগ থানার এসআই সুব্রত গোলদার জামায়াত নেতা রফিকুল ইসলামসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাংবাদিক মাহমুদুর রহমানসহ ৫ জন জামিনে আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি