শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবার সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর ডেমরায় বাবার সঙ্গে অভিমান করে ফারজানা আক্তার রূপা (১১) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার রাতে ডেমরার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

রূপা কিশোরগঞ্জ সদরের ইসলামপুর গ্রামের আবদুল কাইয়ুমের মেয়ে। সে ডেমরার ডগাইর রেনেসা কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের বরাতে ডেমরা থানা পুলিশ জানায়, পরীক্ষায় ফলাফল ভালো না হওয়ায় রূপাকে শনিবার সন্ধ্যায় বাবা আবদুল কাইয়ুম বকা দেন। পরে ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রূপা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি