স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৪ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক ১৯০০ ঘটিকায় মথুরাপুর বিওপি’র “রাজেশপুর” নামক স্থান হতে ৫০ বোতল হুইস্কি এবং ৬৯ বোতল বিয়ার ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৩ বোতল হুইস্কি, ৫.৫ কেজি গাঁজা এবং ৩৬০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এর আনুমানিক মূল্য ১১ লক্ষ সাতাশ হাজার দুইশত পঞ্চাশ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


















































