শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতিহাস গড়লেন তুষার ইমরান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে গতকালই সেঞ্চুরি পেয়েছিলেন তুষার ইমরান। সোমবার সেটাকে ডাবলে রূপ দিলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এমনিতে দেশে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক তুষার ইমরান এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডটাও স্পর্শ করালেন।

এতদিন ফার্স্টক্লাস ক্রিকেটে তিনটি করে ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন অলক কাপালি এবং মোসাদ্দেক হোসেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন তুষার।

এদিকে, সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে প্রাইম ব্যাংক সাউথের সংগ্রহ ৪ উইকেটে ৫৫৭।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি