শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আ’ লীগ প্রার্থী জয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি