শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৭ মার্চ স্মরণে আর্মি স্টেডিয়ামে ‘জয়বাংলা কনসার্ট’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৭


নিজস্ব প্রতিবেদক :

ঐতিহাসিক ৭ই মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে নিজের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিন স্মরণে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চের (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফরম।

আয়োজকরা জানান, আজকের কনসার্টে জনপ্রিয় ৮টি ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ডগুলো হলো ওয়ারফেইজ, নেমেসিস, শিরোনামহীন, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট ও শূন্য। ৬০ হাজারের বেশি শ্রোতা স্টেডিয়ামে বসে ‘জয়বাংলা কনসার্ট’ উপভোগ করতে পারবেন। ইয়ং বাংলার ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে কনসার্টের। এ ছাড়া অনলাইনেও দেখার ব্যবস্থা থাকছে। বিকাল ৪টা ৩০ থেকে রাত ১১টা ৩০ পর্যন্ত চলবে কনসার্টটি। এ কনসার্টের পাশাপাশি তরুণ সমাজকে সংগঠিত করতে আরো কিছু উদ্যোগ গ্রহণ করেছে ইয়ং বাংলা। এর মধ্যে একটি হলো ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। ২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের দেশের প্রতি কাজের ভিত্তিতে প্রদান করা হবে এ পুরস্কার।

উল্লেখ্য, আজকের পুরো আয়োজনটি মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে আর্মি স্টেডিয়াম থেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি