বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টিভি ও স্মার্টফোন হ্যাক করে গোপন নজরদারি চালায় সিআইএ : উইকিলিকস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইলেক্টনিক ডিভাইস টিভি ও স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের সব দেশের নাগরিকদের ওপর নজরদারী চালায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রথমে অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ, লিনাক্সের ডিভাইসগুলোতে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়া হয়, এরপর সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করে তারা। মঙ্গলবার উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এই তথ্য জানায়।

থ৯৪৯৭৩২৯০থ৯ভ৩৯৬৮ফ২-ভ৪৫ফ-৪১২প-নবনভ-৪৫০ফ৩নপ৬১ফফ০উইকিলিকস এর ফাঁস করা নথিতে বলা হয়, অ্যাপেলের আইফোন, আইপ্যাড, স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশন, স্মার্টফোন, সনির প্রযুক্তি পণ্যে হ্যাকিংয়ের মাধ্যমে টিভি বা স্মার্টফোনের সামনে অবস্থান করা লোকদের কথা রেকর্ড করে ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে সিআইএর সদরদপ্তরে পাঠানো হত।

এর মধ্যে স্যামসাংয়ের স্মার্ট টিভিতে হ্যাকিংয়ের জন্য স্পাইওয়্যার তৈরিতে সিআইএকে সাহায্য করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা। এর নাম দেয়া হয়েছিল ‘উইপিং অ্যাঞ্জেল’। এই ডিভাইসগুলো ছাড়াও ইন্টারনেট সম্বলিত যে কোন ডিভাইসে নজরদারী করতে সক্ষম সিআইএ। হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত সফটওয়্যার সিআইএ তৈরি করত। পরে সেই হ্যাকিংয়ের দায় ভুল পরিচয় ব্যবহার করে চাপানো হত বিভিন্ন হ্যাকার গ্রুপ বা রাশিয়ান হ্যাকারদের ওপর।

ফাঁস করার তথ্যের সত্যতার বিষয়ে উইকিলিকস জানায়, ফাঁসকৃত নথিগুলো ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে সিআইএ’র সেন্টার ফর সাইবার ইন্টেলিজেন্স থেকে নেওয়া হয়েছে। অননুমোদিত উপায়ে সাবেক সরকারি হ্যাকার ও ঠিকাদারদের মধ্যে এসব চালাচালি হতো। এই সরকারি হ্যাকার ও ঠিকাদারদের মধ্য থেকেই একজন উইকিলিকসকে সিআইএ’র আর্কাইভের অংশবিশেষ প্রদান করে।

তারা আরো দাবি করছে, তাদের হাতে থাকা বিপুল সংখ্যাক নথির মধ্যে কিছু অংশ ফাঁসের মাধ্যমে বিশ্বব্যাপী সিআইএর নজরদারীর এই কৌশল ব্যর্থ হল। এর মাধ্যমে সংশ্লিষ্ঠ প্রযুক্তি পণ্যের ওপর হ্যাকিং কৌশলের নিয়ন্ত্রণ হারাবে সিআইএ।

সিআইএ’র মুখপাত্র জোনাথন লিউ এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে গোপনে গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে সিআইএ। এর আগে এডওয়ার্ড স্নোডেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর টেলিফোনে আড়িপাতা সংক্রান্ত দলিলপত্র ফাঁস করেন। বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবা“াতা গর্ডন করেরা জানান, এটা সিআইএর জন্য বিব্রতকর। যারা অন্যের গোপন তথ্য চুরি করে তারা নিজেরাই নিজেদের তথ্যের সুরক্ষা দিতে পারে না।

এফবিআইর সাবেক কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা এরিক ওনিল বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নিজেদের প্রতিরক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে, এখন আড়িপাতা এবং হামলার সক্ষমতাও হ্রাস পেল। এর মাধ্যমে সিআইএর কৌশল তাদের বিরুদ্ধেই পাল্টা ব্যবহার করা হতে পারে। সূত্র:সিএনএন, পলিটিকো



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি