পূর্বাশা ডেস্ক:রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের মণিপুর এলাকার একটি বাসায় সোনিয়া আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৯ মার্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত সোনিয়া ময়মনসিংহ সদর উপজেলার বোড়রচর গ্রামের চা বিক্রেতা আব্দুল মজিদের মেয়ে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল। বর্তমানে তারা মিরপুর ২ নং সেকশনের মণিপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সোনিয়া তার বড় ভাই ওহিদুলের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


























































