রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


১২৫ কোটিতে শাহরুখ-আনুশকার ‘দ্য রিং’ বিক্রি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক: ইমতিয়াজ আলির নতুন ছবি মানেই তাতে কিছু না কিছু নতুন চমক। শিরোনামেও তার সাবলীল আনাগোনা। এ ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যে দিন থেকে ময়দানে নেমেছে ইমতিয়াজ আলির পরবর্তী ছবি, সে দিন থেকেই খবরের শিরোনামে ‘দ্য রিং’।

তবে এক্ষেত্রে ইমতিয়াজ আলির সঙ্গে প্লাস পয়েন্ট হিসাবে রয়েছে আরও দুইটি বড় নাম। একদিকে শাহরুখ খান, অন্যদিকে আনুশকা শর্মা। নয় বছর পর আবার পর্দায় একসঙ্গে জুটি বাধতে চলেছেন এই জুটি।

এবার সেই ছবির বিতরণ সত্ত্ব বিক্রি হল ১২৫ কোটি টাকায়। জানা যায়, এনএইচ স্টুডিওজ-এর নরেন্দ্র হীরাওয়াত ১২৫ কোটি টাকায় কিনেছেন এই ছবির বিতরণ সত্ত্ব। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘দ্য রিং’। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন প্রীতম।

শাহরুখ-আনুশকা ছাড়াও ইভলিন শর্মা, সায়নী গুপ্ত, চন্দন রায় সন্যাল থাকবেন ছবির অন্যান্য চরিত্রে। বুদাপেস্ট, আমস্টারডাম ও প্রাগের দুর্দান্ত লোকেশনে এই মুহূর্তে চলছে ছবির শুটিং।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি