শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ২৪ লক্ষ টাকা মূল্যের শাড়ীসহ অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ মার্চ  আনুমানিক বিকাল ৫ টায় ব্যাটালিয়ন সদরের একটি টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে “সোয়াগাজী” নামক স্থান হতে ১ টি মিনি পিকআপসহ ১৮৯ টি শাড়ী ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫০ টি তালা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লক্ষ পঁচাশি হাজার টাকা। আটককৃত মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি