রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ব্যাট হাতে ছক্কার বৃষ্টি ঝড়ালেন মিসবাহ (ভিডিওসহ)


ব্যাট হাতে ছক্কার বৃষ্টি ঝড়ালেন মিসবাহ (ভিডিওসহ)


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০১৭

পুর্বাশা ডেস্ক:

হংকং লিগে ক্রিকেট বিশ্ব দেখতে পেল পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের অন্য এক রুপকে। এদিন ব্যাটিংয়ে নেমে যেন মাঠে ছক্কার বৃষ্টি ঝড়ালেন মিসবাহ। মিসবাহ মাত্র ৩৭ বলে ৮২ রান করে অপরাজিত ইনিংস খেলেন। তারই সুবাদে তার দল হংকং আইল্যান্ড ইউনাইটেডও ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

মিসবাহর ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে হংকং আইল্যান্ড ইউনাইটেড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে । জবাব ব্যাট করতে নেমে হাং হোম জাগুয়ার্স ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে হংকং আইল্যান্ড ইউনাইটেডের শুরুটা ভালো না হলেও মিসবাহর মিসবাহ মাত্র ৩৭ বলে ৮২ রানের ওপর ভর করে বড় সংগ্রহ দাড় করে তারা। ৪২ বছর বয়সী মিসবাহর ৮২ রানের ইনিংসটি ৭টি ছক্কা ও ৪টি চারে সাজানো ছিল। এছাড়া মুনির দার ২৩ বলে ৪২ রান করেন।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে হাং হোম। দলের পক্ষে জোনাথোন ৪৭ বলে ৬টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৭৭ রান করেন। ম্যাচসেরার পুরস্কার পান মিসবাহ-উল-হক।

https://www.youtube.com/watch?v=5elgLOGyzBk



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি