মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নব্য জেএমবির ‘আধ্যাত্মিক’ নেতা ফের রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৭

মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নব্য জেএমবি আধ্যাত্মিক নেতা এবং জেএমবির (মূল ধারার) একাংশের আমির মাওলানা আবুল কাশেমকে ফের পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সাত দিনের রিমান্ড শেষে শনিবার তাকে  ঢাকা সিএমএম আদালতে হাজির করেন মামলা তদন্তকারী অফিসার কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের দশ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩ মার্চ সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ মার্চ রাতে রাজধানীর মিরপুরের সেনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’  রাতভর অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন (রিগ্যান) আহত হন। তারা সবাই নব্য জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি