রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অত্যাধুনিক নয়, ৮৯ সালের প্রযুক্তির সাবমেরিন: সংস্কার করে বাংলাদেশের কাছে বিক্রি করেছে চীন


অত্যাধুনিক নয়, ৮৯ সালের প্রযুক্তির সাবমেরিন: সংস্কার করে বাংলাদেশের কাছে বিক্রি করেছে চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৭


প্রথমবারের মতো বাংলাদেশ নৌ-বাহিনীর বহরে যুক্ত হওয়া দুটি সাবমেরিন আজ রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামে পৌঁছে নৌ-বাহিনীর নেভাল বেইসে চীন থেকে কেনা সাবমেরিন দুটির উদ্বোধন করবেন তিনি।

এই সাবমেরিন নিয়ে সরকারি নেতা এবং আওয়ামী পন্থী মিডিয়ার বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে এগুলোকে কথিত অত্যাধুনিক সাবমেরিনের তকমা লাগিয়ে প্রচার করছে।

তবে চীনের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, টাইপ ০৩৫জি সাবমেরিন চীনা নৌবাহিনীতে ইতোমধ্যে বাতিল ঘোষিত একটি সাবমেরিন। ১৯৭৪ সালে প্রথম এই গোত্রীয় সাবমেরিন প্রযুক্তি উদ্ভাবন করে চীন। এরপর সর্বশেষ ১৯৮৯ সালে এই প্রযুক্তি আপগ্রেডে করা হয়।

বাংলাদেশ যে মডেলের সাবমেরিন কিনছে সেগুলোর সংখ্যা মোট ১২টি ছিল চীনা নৌবাহিনীতে। এগুলো গত কয়েক বছর আগে চীন তাদের সমর শক্তিকে অত্যাধুনিক করার প্রক্রিয়ায় সার্ভিস থেকে সরিয়ে ফেলে। এখন তারা আরো উন্নত প্রযুক্তি সাবমেরিন ব্যবহার করে। সার্ভিস থেকে সরিয়ে ফেলা পুরোনো Type 035G সাবমেরিন সংস্কার করে বাংলাদেশের কাছে দুটি বিক্রি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি