শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দর্শকের গালির কি উত্তর দিলেন আরিফিন শুভ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক:

আরিফিন শুভকে বলা যেতে পারে ঢাকাই চলচ্চিত্রের নতুন সুপারস্টার। মূল ধারার বাণিজ্যিক ছবির সাথে নতুনত্ব মিশিয়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এদিকে জনপ্রিয় এই নায়কের নামে রয়েছে মধুর অভিযোগ।

ফেসবুক বন্ধুরা তাকে সবসময় পান না, এমন কি তার টুইটার নেই। এসব নিয়েই অভিযোগ। এবার এমনি সব অভিযোগ নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ। গতকাল শনিবার সকালে ফেসবুক লাইভে সরাসরি দর্শকদের দিয়েছেন নানান প্রশ্নের উত্তর। সেখানেই কিছু নিন্দুক তাকে বিব্রত ভাষায় কথা বলে।

বিচক্ষণ এই অভিনেতা দিলেন চমকপ্রদ উত্তর। শুভ বললেন, আমি ভদ্র একটা ছেলে।গালাগালি কেন রে ভাই! আপনার অভিযোগ থাকতেই পারে আমাকে নিয়ে সেটা ভালোমতো এক্সপ্রেস করাও যায়। এটা কাজের পরামর্শ। সীমাবদ্ধতা বা সমালোচনা তো অনেক সিনিয়রদেরও আছে শুভর তো থাকতেই পারে।সেজন্য সেটার রেজাল্ট গালিতে হতে পারে না। ভালোভাবেও বলা যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফেসবুকে সক্রিয় না থাকলে আমি থাকব না—এটা বিশ্বাস করি না। আমার কাজ, পরিচয় এটা নয় যে আমি ফেসবুকে কতটা সক্রিয়, দিনে কতটা ছবি আপলোড দিতে পারলাম বা কতটা পোস্ট দিলাম। একটা সময় ফেসবুক ছিল না, তখন কি অভিনয়শিল্পীরা কাজ করেননি বা তাদের জনপ্রিয়তা ছিল না সেটি তো নয়।

সেখান থেকেই আমি বলতে চাই, আমি ফেসবুকের মাধ্যমে জনপ্রিয় হতে চায় না। আমি কাজে ব্যস্ত থাকতে চাই এবং প্রচুর কাজ করতে চাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি