পূর্বাশা ডেস্ক:
আগামীকাল মঙ্গলবার আবার সড়ক অবরোধের ঘোষণা দিয়ে আজ সোমবারের অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ অর্থনীতি বিশ্ববিদ্যালয় কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ইনস্টিটিউট করার দাবিতে সোমাবার বেলা ১১টা থেকে এ আন্দোলন শুরু করা হয়।
সোমাবার বেলা ১টা ৩০মিনিটের দিকে শিক্ষার্থী ফারজানা আমাদের সময় ডটকমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কাল মঙ্গলবার আবার অবরোধ শুরু করা হবে।
বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে একটি প্রতিবাদী মিছিলসহ কলেজের দিকে যায়। এর মাধ্যমেই সোমবার অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘটে।
সোমবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলমান আন্দোলনে সরেজমিনে দেখা গেছে, নীলক্ষেত মোড়ের সঙ্গে যুক্ত চারটি রাস্তাই অবরুদ্ধ। হেঁটে চলাচল করছেন সাধারণ মানুষজন। ফুটপাথের জায়গা সংকীর্ণ হওয়ায় হাঁটা চলাতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩নভ৭ভ৭বফভ৫২০ভব৬ব২৮১৩৬ফনন১ন৩৫২৮প৯-৫৮প৬২ব৩৬প৩ন৭বঅন্যদিকে এ আন্দোলন কেন্দ্র করে, নীলক্ষেত টু মিরপুর রোডে যানবাহন স্থির হয়ে ছিল দুই ঘণ্টা ধরে। শুধুমাত্র সায়েন্স ল্যাব হয়ে যে সরু পথটি শাহবাগ মোড়ের দিকে গেছে, সে পথটি খোলা। তারপরও যানবাহন প্রবেশ করতে পারছে কম। সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে যেখানে নীলক্ষেত ও শাহবাগের পথ বিভক্ত করা হয়েছে, সে স্থানে দেখা গেছে, নীলক্ষেতগামী লেন ব্লক করে রাখা হয়েছে, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের দুুটি অফিসিয়াল মোটরসাইকেল দিয়ে।
সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ের মাঝখানে একটি রিকশায় মাইক লাগিয়ে তাতে স্লোগান দিচ্ছিল শিক্ষার্থীরা।
স্লোগানে বলা হচ্ছিল- ‘৬ মাস পার হলো, দাবি আদায়ের কী হলো’, ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউট করার দাবি’, ‘দাবি আদায় না হলে ঘরে ফিরে যাব না, ‘ক্লাস-পরীক্ষা হবে না, হবে না হবে না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি।
দুপুর ১টার দিকে মাইকে একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের এই আন্দোলন সব সাধারণ শিক্ষার্থীদের জন্য। আমাদের দাবি যদি মেনে না নেয়া হয়, তবে অনির্দিষ্টকালের জন্য আমাদের ধর্মঘট চলবে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী রোখসানা আমাদের সময় ডটকমকে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঠিকই। কিন্তু পড়াশোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের মতন আমাদের পড়াশোনায় গতি নেই। আমাদের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের শিক্ষকের মতন ক্লাস নেন না, পরীক্ষায় নিয়মশৃঙ্খলা মানেন না, দেরি করে পরীক্ষা নেন, মান সম্পন্ন পরীক্ষা নেন না, পাশ করে বের হতে সময় উৎক্ষেপণ হয়। এটা আমাদের জন্য অনেক অনেক ক্ষতিকর। এজন্য ইনস্টিটিউট করার দাবি তোলা হয়েছে। ইনস্টিটিউট করা হলে এ সমস্যাগুলো দূর হয়ে যাবে। এছাড়া শিক্ষার্থী যাতায়াতে পরিববহনগত সুবিধা ছাড়া আরও বেশকিছু সুবিধা পাওয়া যাবে ইনস্টিটিউট হলে।
এক্সক্লুসিভ নিউজ
























































