শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুটিংয়ের সময় গুরুতর অসুস্থ ক্যাটরিনা কাইফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শ্যুটিংয়ের সময় ঘারে চোট পেয়ে গুরুতর অসুস্থ বলিউড সুন্দরি ক্যাটরিনা কাইফ। আর এই চোটের কারণে একটি ফিল্মি পুরস্কারের অনুষ্ঠানে পারফর্ম করতে পারছেন না ক্যাটরিনা কাইফ ।

খবর অনুযায়ী, একটি ফিল্মি পুরস্কারের অনুষ্ঠানে নাচের মহড়া করতে গিয়ে হঠাৎই ক্যাটরিনা অনুভব করে ঘাড়ে তাঁর ব্যথা হচ্ছে । স্পটবয় ডট কমের খবর অনুযায়ী, নাচের মহড়া বাতিল করে, সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যান ক্যাটরিনা । ডাক্তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ক্যাটরিনার ঘাড়ে গুরুতর চোট !

ক্যাটরিনা জানিয়েছেন, ‘জগ্গা জাসুস সিনেমার শ্যুটিংয়ের সময়ই চোট লাগে ঘাড়ে । ’ ডাক্তার ক্যাটরিনা প্রায় এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন !



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি