পূর্বাশা ডেস্ক:
প্রায় বিশ বছর পর মঙ্গলবার লক্ষ্মীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি উদ্বোধন করবেন- বিভিন্ন উন্নয়ন প্রকল্প।
মজু চৌধুরীহাট নৌবন্দর ঘোষণাসহ ১০টি নতুন ভবন উদ্বোধন ও ১৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেনবলে কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এছাড়া লক্ষ্মীপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, রেললাইন স্থাপন, মেঘনার ভাঙন প্রতিরোধ, প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নসহ ১৫টি দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন লক্ষ্মীপুরবাসী। বিকেলে জেলা স্টেডিয়ামে দলীয় জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। তাঁর এই সফর ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যানার-ফেস্টুন ও তোরণ। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরের বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে যান।























































